শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৮৯ শতাংশ

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটির ৪০ কোটি ৩০ হাজার টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৫ দশমিক ৭৪ শতাংশ

তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স–এর শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা, যা মোট লেনদেনের ২ দশমিক ৯৬ শতাংশ

এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— ব্র্যাক ব্যাংক ১৮ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা, রবি আজিয়াটা ১৭ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা, ব্যাংক এশিয়া ১২ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৯ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৯ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা এবং ইস্টার্ন ব্যাংক ৯ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.