বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

অনলাইন ডেস্ক রিপোর্ট

পবিত্র ঈদুল ফিতরের দিন এবং তার পূর্বের দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টায় ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, “ঈদের দিন ও পূর্বদিন পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চ এই তিন দিনের মধ্যে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে।”

আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, উল্লিখিত সময়ে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, অধিকাংশ আবহাওয়া পূর্বাভাস মডেল এই ঝড়ের সম্ভাবনাকে সমর্থন করছে। তবে ঠিক কোন দিনে, কোন অঞ্চলের উপর এবং দিনের কোন সময়ে ঝড় অতিক্রম করবে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.