শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী সমীপে একটি মানবিক সাহায্যের আবেদন ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

ক্যাটাগরি উন্নীত হয়ে ‘বি’ তালিকায় দেশ গার্মেন্টস

পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এর আগে কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছিল।

বুধবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এ লভ্যাংশ দেওয়া কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বুধবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যেটা আজ থেকে কার্যকর হবে।

দেশ গার্মেন্টস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। কোম্পানির মোট পরিশোধিত মূলধন ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮২ লাখ ৮৮ হাজার ৩৪২টি। ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৫৪.৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮.৯৪ শতাংশ শেয়ার আছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.