শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট ‘সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি সোনালী লাইফে ব্রাঞ্চ ম্যানেজারদের মাসিক কনফারেন্স ও প্রয়াত চেয়ারম্যানের স্মরণে দোয়া মাহফিল সোনালী লাইফের নির্বাহীদের মাসিক সভা সম্পন্ন হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন, দুইদিনে কমলো ৮০ হাজার টাকা নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ১৬টি দেশের অর্ধশতাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক PRICE SENSITIVE INFORMATION OF RENATA PLC যুক্তরাজ্যে এসোমেপ্রাজল গ্যাস্ট্রো-প্রতিরোধী ট্যাবলেটের বিপণন অনুমোদন পেল রেনাটা পিএলসি PRICE SENSITIVE INFORMATION OF SHEPHERD INDUSTRIES PLC

সর্বশেষ আপডেট:

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিলেন খেলাফত মজলিস প্রার্থী

খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমানকে গত ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ‘দেয়ালঘড়ি’ প্রতীক বরাদ্দ দেন। তবে গতকাল রোববার বিকেলে দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শাপলা কলি প্রতীকের গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় মজিবুর রহমান ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান। এ বিষয়ে আজ সোমবার সকালে মোহাম্মদ মজিবুর রহমান বলেন, “শেষ দিনে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করিনি, তাই আমাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ জোটের প্রার্থী। জোটের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তাঁর পক্ষেই মাঠে কাজ করছি। ব্যালট থেকে আমার প্রতীক সরানোর সুযোগ নেই, তারপরও জোটের সিদ্ধান্তকে স্বাগত জানাই।” এই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়েছেন। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতে রিট করলেও গত ২১ জানুয়ারি হাইকোর্ট তা খারিজ করে দেন। এদিকে, এই আসনে অন্যান্য প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল করিম (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার (আপেল), এবং গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন (ট্রাক প্রতীক)।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়েছেন একই জোটের খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান।

খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমানকে গত ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ‘দেয়ালঘড়ি’ প্রতীক বরাদ্দ দেন। তবে গতকাল রোববার বিকেলে দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শাপলা কলি প্রতীকের গণসংযোগে অংশ নেন তিনি।

এ সময় মজিবুর রহমান ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান।

এ বিষয়ে আজ সোমবার সকালে মোহাম্মদ মজিবুর রহমান বলেন,
“শেষ দিনে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করিনি, তাই আমাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ জোটের প্রার্থী। জোটের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তাঁর পক্ষেই মাঠে কাজ করছি। ব্যালট থেকে আমার প্রতীক সরানোর সুযোগ নেই, তারপরও জোটের সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

এই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়েছেন। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতে রিট করলেও গত ২১ জানুয়ারি হাইকোর্ট তা খারিজ করে দেন।

এদিকে, এই আসনে অন্যান্য প্রার্থীরা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল করিম (হাতপাখা),
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার (আপেল),
এবং গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন (ট্রাক প্রতীক)।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.