আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
পুঁজিবাজার প্রতিবেদক :পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাফাত উল্লা খান। গতকাল থেকে তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।








