ঈদকে সামনে রেখে স্টার স্টেপ ফুটওয়্যারে ক্রেতাদের ভিড়

ঈদকে সামনে রেখে স্টার স্টেপ ফুটওয়্যারে বাড়ছে কর্পোরেট কাস্টমারদের ভিড়
ঈদকে কেন্দ্র করে রাজধানীর এলিফ্যান্ট রোডের ডালিং পয়েন্ট সুপার মার্কেটে অবস্থিত Star Step Footwear শো-রুমে ক্রেতাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নতুন ডিজাইন, প্রিমিয়াম মান এবং আকর্ষণীয় ডিসকাউন্ট অফারের কারণে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের উপস্থিতি।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে স্টার স্টেপ তাদের এক্সক্লুসিভ কালেকশন বাজারে এনেছে। পুরুষ, নারী ও সব বয়সের গ্রাহকদের জন্য রয়েছে ১০০% আসল লেদারের জুতা, ফরমাল শু, লোফার, নাগরা, স্নিকার্স, হিলসসহ বিভিন্ন আধুনিক ও ট্রেন্ডি ডিজাইন।
সম্প্রতি Zenith Islami Life Insurance Ltd-এর ভাইস প্রেসিডেন্ট জনাব আনোয়ার হোসেন সরকার তার পরিবারের জন্য ঈদের জুতা সংগ্রহ করেন। এ সময় তিনি পণ্যের মান ও নান্দনিক ডিজাইন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। স্টার স্টেপ পরিবারের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ঈদ উপলক্ষে নির্বাচিত কালেকশনে সবার জন্য ফ্ল্যাট ২০% পর্যন্ত ছাড় প্রদান করা হচ্ছে, যা চাঁদ রাত পর্যন্ত চলবে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কর্পোরেট চুক্তির আওতায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা রয়েছে।
স্টার স্টেপ ফুটওয়্যারের শো-রুমটি বাটা সিগনাল সংলগ্ন, এলিফ্যান্ট রোডের ডালিং পয়েন্ট সুপার মার্কেটে অবস্থিত। পাশাপাশি সারা দেশে হোম ডেলিভারি সুবিধাও চালু রয়েছে।
ঈদ শপিংয়ে আগ্রহীদের জন্য স্টাইল, মান ও আরামের এক নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠেছে স্টার স্টেপ ফুটওয়্যার।









