রেটিং মূল্যায়ন সম্পন্ন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।
কোম্পানিটির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।










