প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি–এর ৩৪০তম বোর্ড সভা অনুষ্ঠিত

পুঁজিবাজার প্রতিবেদক :
প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি–এর ৩৪০তম বোর্ড সভা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর কারওয়ান বাজারে কোম্পানির প্রধান কার্যালয় (২০–২১, কারওয়ান বাজার, ঢাকা) অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন। সভায় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, এম.এ. মালেক, নাসির লতিফ, মোঃ মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া ও সৈয়দ মোহাম্মদ জান। এছাড়াও স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম সভায় অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি ও ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সেহাব উল্লাহ আল-মনজুর, এসিআইআই (ইউকে); প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) অমর কৃষ্ণ শীল, এফসিএ; প্রশাসন ও এইচআর বিভাগের প্রধান মেজর (অব.) সাদাত মোঃ মুসা; অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মোঃ নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএস।
সভায় কোম্পানির চলমান কার্যক্রমের পর্যালোচনা ও আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।










