নবনির্বাচিত আইজিপির সাথে ম্যাগপাই গ্রুপের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

পুঁজিবাজার প্রতিবেদক : গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নবনির্বাচিত আইজিপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ম্যাগপাই গ্রুপের চেয়ারম্যান হাবিবুর রহমান নান্টু । এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করা হয়। অতীতে আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর বলিষ্ঠ ভূমিকা ভুয়সী প্রশংসার দাবিদার।
সৌজন্য সাক্ষাৎকালে সম্মানিত আইজিপি মহোদয় বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে ম্যাগপাই গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন।
দেশ ও জাতির কল্যাণে তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশ আরও সমৃদ্ধ ও কার্যকর ভূমিকা পালন করবে—এই প্রত্যাশা রইল।









