বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা নবনির্বাচিত আইজিপির সাথে ম্যাগপাই গ্রুপের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতীয় প্রেসক্লাবে নতুন সরকারের ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা পরিচালনা পর্ষদের বৈঠক ডাকল বিএটিবিসি, ২ মার্চ অনুষ্ঠিত হবে রেটিং মূল্যায়ন সম্পন্ন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্লক মার্কেটে বড় অঙ্কের লেনদেন, পরিমাণ ২৯ কোটি টাকা বাজারে সবচেয়ে বেশি দর হারিয়েছে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ১,২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার অনুমোদিত ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ে বৈঠক, নেতৃত্বে প্রধানমন্ত্রী ইউনিলিভার কনজিউমার কেয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় প্রেসক্লাবে নতুন সরকারের ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা

ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রোকসানা আক্তার, প্রেসক্লাব প্রতিনিধি | ঢাকা :
নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে তোপখানা রোডস্থ তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর এবং সঞ্চালনা করেন সদস্যসচিব বাবর চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, সভাপতি, গণফোরাম। এছাড়াও বক্তব্য দেন বজলুর রশীদ ফিরোজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সভায় আরও উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান এবং এ. কে. এম. মঞ্জুরুল ইসলাম, নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

বক্তব্যে সাইফুল হক বলেন, নতুন সরকারের প্রথম ১০০ দিন হতে হবে জনগণের আস্থা পুনরুদ্ধারের সময়। এ সময় দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার, নির্বাচন ও বিচারব্যবস্থার সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে রাজনৈতিক ঐকমত্য, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠাই হবে আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে সাহসী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, নতুন সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জনমতকে গুরুত্ব দিয়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.