রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বিদ্যুৎ থাকবে না ১১ ঘন্টা

চাকরী

স্টাফ রিপোর্টার

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য আজ টানা ১১ ঘণ্টা সিলেটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রান্সফরমার মেরামত ও সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা সিলেটের ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো— নগরীর রেলওয়ে স্টেশন, কদমতলী, আলমপুর, গোটাটিকর, বিভাগীয় কমিশনার কার্যালয়, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল ও গহরপুর এলাকা।

এছাড়াও উল্লেখিত সময়ে নগরীর নর্থইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, লতিপুর, বানেশ্বরপুর,  তেঁতুলতলা, দারোগা বাড়ি, লালারচক, আহমেদপুর, খিদিরপুর, তেলিবাজার, তেঁতলি, আতিরবাড়ী ও লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.