মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের ২০২৫ সালে উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য অর্জন রাষ্ট্রপতির সাক্ষাৎকার অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বক্তব্য পর্যালোচনা করে পরে জানানো হবে জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নতুন নাম ঘোষণা গ্যাসের লিক থেকে আগুন, রাজধানীতে দগ্ধ ৪ ১২ মার্চ বসছে সংসদ, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার দরপতনে শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ দর বৃদ্ধিতে শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল পুঁজিবাজারে লেনদেনে শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডে ১০% কুপন রেট ঘোষণা রবি আজিয়াটার ১৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সর্বশেষ আপডেট:

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাষ্ট্রপতির সাক্ষাৎকার অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বক্তব্য পর্যালোচনা করে পরে জানানো হবে জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার এবং সেখানে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে করা মন্তব্যগুলো ভালোভাবে দেখে মন্তব্য করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি জানান, বিষয়টি বিস্তারিত দেখার পর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার জীবনের বিভিন্ন চড়াই-উতরাই এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। সেখানে তিনি দুঃসময়ে বিএনপি তার পাশে ছিল বলে উল্লেখ করেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ হিসেবে অভিহিত করে তাকে যথাযথভাবে সহযোগিতা করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন বলে মন্ত্রীকে সাংবাদিকরা জানান।

রাষ্ট্রপতির এই মন্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আজ গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, যেখানে তিনি অনেক প্রসঙ্গ টেনেছেন। বিএনপি প্রসঙ্গ এবং তাকে সহযোগিতা না করার বিষয়েও তিনি কথা বলেছেন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টি আমরা যেভাবে দেখা দরকার সেভাবে দেখিনি। দেখার পর আমরা আমাদের প্রতিক্রিয়া জানাতে পারবো।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.