সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডে ১০% কুপন রেট ঘোষণা

City Bank

পুঁজিবাজার প্রতিবেদক

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ১ মার্চ থেকে ৩১ আগস্ট সময় পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে কুপন প্রদান করা হবে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।

তথ্য মত, সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড ইস্যুয়ার প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড জানিয়েছে, বন্ডটির কুপন রেট, অনুমোদিত কুপন রেট মেকানিজমের সাথে সামঞ্জস্য রেখে আগামী ১ মার্চ, ২০২৬ থেকে ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত পরবর্তী অর্ধবার্ষিক সময়ের জন্য প্রতি বছর ১০ শতাংশ হারে কুপন রেট প্রদান করা হবে৷

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি।

কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন বন্ডটির লেনদেনে কোনো মূল্য সীমা থাকছে না।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.