শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সপ্তাহের শেষ দিনে সূচক নিম্নমুখী, লেনদেনেও ভাটা সেতু ও রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনে সড়ক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ১ কোটি শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই মতপ্রকাশের স্বাধীনতার আন্দোলনই জুলাইয়ের প্রেরণা: বিরোধীদলীয় নেতা সিটি ব্রোকারেজ-প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের কৌশলগত জোট পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান এনডিপির নতুন সময় অনুযায়ী আজ থেকে খুলছে অফিস-আদালত উৎপাদন সক্ষমতা বাড়াতে ৮ কোটি টাকার বিনিয়োগ আলহাজ টেক্সটাইলের রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নিলেন, ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সেতু ও রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনে সড়ক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিউজ ডেস্ক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম আজ সেতু বিভাগ ও রেলপথ মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান তার সঙ্গে ছিলেন।

সকালে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সভায় শুরুতে সেতু বিভাগের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিভাগের বর্তমান কাজ এবং পাইপলাইনে থাকা নতুন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

সভায় মন্ত্রী শেখ রবিউল আলম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, চলমান জনকল্যাণমূলক প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে।

সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

সভায় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গণমানুষের সরকার, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে দেশ মাতৃকার জন্য কাজ করতে হবে। সবার উপরে দেশ। জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’ এসময় ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।

সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব বলেন, ‘মন্ত্রণালয়ের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্প দ্রুত শেষ করা এবং সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাবে।’

সভায় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেতু কর্তৃপক্ষের পরিচালক, প্রকল্প পরিচালক, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান মন্ত্রণালয়টি পরিদর্শন করেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিনি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, অগ্রাধিকার প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরে মন্ত্রী রেল খাতের সেবা উন্নয়ন ও আধুনিকায়নে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.