শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সপ্তাহের শেষ দিনে সূচক নিম্নমুখী, লেনদেনেও ভাটা সেতু ও রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনে সড়ক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ১ কোটি শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই মতপ্রকাশের স্বাধীনতার আন্দোলনই জুলাইয়ের প্রেরণা: বিরোধীদলীয় নেতা সিটি ব্রোকারেজ-প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের কৌশলগত জোট পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান এনডিপির নতুন সময় অনুযায়ী আজ থেকে খুলছে অফিস-আদালত উৎপাদন সক্ষমতা বাড়াতে ৮ কোটি টাকার বিনিয়োগ আলহাজ টেক্সটাইলের রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নিলেন, ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে

রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে

নিউজ ডেস্ক :

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করা হয়েছে। এতে দেখা যায়, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজগুলো বন্ধ থাকবে।

এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হওয়ায় বিরতি আরও দীর্ঘ হচ্ছে। ফলে আগামী ২৯ মার্চ, রবিবার থেকে শিক্ষার্থীরা পুনরায় শ্রেণিকক্ষে ফিরবেন।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ কার্যক্রমও ২৯ মার্চ থেকে পুনরায় শুরু হবে।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে শিক্ষা কার্যক্রম।

বছরের শেষ দিকে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন শীতকালীন অবকাশ পালন করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, উৎসবভিত্তিক ছুটি ও গ্রীষ্মকালীন অবকাশ সমন্বয় করায় শিক্ষার্থীরা দীর্ঘ বিরতির সুযোগ পাচ্ছে, তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।

দৈনিক পুঁজিবাজার

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.