রমজানে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা
পুঁজিবাজার প্রতিবেদক :
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের লেনদেন ও অফিস কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, রমজান মাসে ডিএসই’র লেনদেন সকাল ১০:০০টায় শুরু হয়ে দুপুর ১:৪০ মিনিট পর্যন্ত চলবে। এরপর পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে দুপুর ১:৪০ মিনিট থেকে ১:৫০ মিনিট পর্যন্ত।
এছাড়া ডিএসই’র অফিসিয়াল কার্যক্রম সকাল ৯:০০টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত পরিচালিত হবে।
বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সকলকে নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।








