মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিল হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মতিঝিল হকার্স ইউনিয়ন (গভ, রেজি: নং-১৩৩১) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার গাউছে পাক বিপনী বিতান ভবনের ৮ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এস. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে সমিতির ২০তলা বাণিজ্যিক ভবনের ৮ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদনসহ আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: আবদুল হক। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আরিফুর রহমান। সভায় সমিতির ২০২০ হতে ২০২৫ সাল পর্যন্ত সম্পাদিত কর্মকান্ডসহ সমিতির বার্ষিক প্রতিবেদন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, সমিতির নির্মাণাধীন বাণিজ্যিক ভবনের অবশিষ্ট নির্মাণ ফিনিশিং কাজ সম্পাদনের জন্য এ. বি. কনস্ট্রাকশনের সাথে সম্পাদিত চুক্তিনামা ও নোয়াখালী ক্লাবের নিকট সমিতির প্রয়োজনে ভবনের ১৮-তম তলার বায়নাচুক্তি ও বিক্রয়ের অনুমোদন, সমিতির পরবর্তী বার্ষিক নির্বাচন অনুষ্ঠান, সমিতির গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের জন্য সমিতির প্রাক্তন সদস্য আব্দুল হালিম মন্টুর সদস্য বাতিলের প্রস্তাব অনুমোদনসহ যে সকল সদস্য দোকান বরাদ্দ প্রাপ্ত হননি তাদেরকে সমিতির অবশিষ্ট ফ্লোরস্পেস সমহারে বন্টন এবং দোকান প্রাপ্ত সদস্যদের উপরের কোন স্পেস পাবে না মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।


অদ্যকার বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মো: নুরুল ইসলাম খান নাসিম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ শ্রম আইন মেনে বার্ষিক সাধারণ সভা আয়োজন, বার্ষিক হিসাব-নিকাশ অনুমোদনসহ যাবতীয় কর্মকান্ডের উপস্থাপন, পর্যালোচনা ও অনুমোদন এবং পরবর্তী বার্ষিক নির্বাচনের আয়োজনের ব্যবস্থা গ্রহণ করায় সমিতিকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও সমিতির স্বচ্ছ কর্মকান্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সভায় বাংলাদেশী জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বলেন মতিঝিলের হকার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণের জন্য বাংলাদেশের আপোষহীন নেত্রী তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের আমলে প্রাপ্ত সরকারি জমির উপর মতিঝিল হকার্স ইউনিয়ন কর্তৃক নির্মিত ২০-তলা বাণিজ্যিক ভবনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করায় সংঘঠনের নেতৃবৃন্দের প্রশংসা করেন। তিনি অত্র ইউনিয়নের উন্নয়নে বাংলাদেশ জাতীয়বাবাদী দলের পক্ষ থেকে এবং দলের চেয়ারম্যান ও আগামী দিনের প্রধানমন্ত্রী শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


সভায় অন্যাদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানসহ সার্বিক সহযোগিতা করেন মোঃ খোরশেদ আলম, যুব বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মো: ইকবাল হোসেন (বাবলু), সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুব দল, মতিঝিল থানা। এ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করেন। মতিঝিল হকার্স ইউনিয়নের পক্ষ হতে অদ্যকার সাধারণ সভাকে সফল করার জন্য ইউনিয়নের সম্মানিত সদস্যসহ উপস্থিত সকল জাতীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। খবর-বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.