বগুড়ার নবনির্বাচিত এমপিদের শ্রদ্ধা নিবেদন, কাজী রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টায় বগুড়া জেলার নবনির্বাচিত ছয়জন সম্মানিত সংসদ সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে তারা রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যান-এ উপস্থিত হন।
এ সময় বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি ও সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়ার নেতৃত্বে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমিতির সিনিয়র সদস্য এ কে এম লুৎফুল বারী মুকুল, সহ-সভাপতি মো. শামীম হোসেন, সৈয়দ আহসান হাবীব আলোক, ফজলে ইলাহী মুছা, মো. তানজারুল হক তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ লিটন, দপ্তর সম্পাদক মো. আনারুল ইসলাম লাবু, প্রচার সম্পাদক হা. আ. ম. ফেরদৌস উন নবী, কার্যকরী সদস্য মো. আব্দুর রহমান, মো. জাহিদুর রহমান, মো. নুরুল ইসলাম ও মো. মাহবুবুল হক বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম সোনাতলা-সারিয়াকান্দি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।








