মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কাতারের প্রতিমন্ত্রীর সাথে তারেক রহমানের ফোনালাপ

ডেস্ক রিপোর্ট

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। 

ড. আল-খুলাইফি নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। এ সময় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি। আমি কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার বন্ধন আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছি, যা আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নেবে।’

এই টেলিফোনালাপ নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.