মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

অ্যাসেট ম্যানেজমেন্ট খাতে প্রবেশে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স

পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ গ্রিন ডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়েছে, গ্রিন ডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করা হবে। এই শেয়ারগুলো বর্তমানে ধারণ করছে ড্রাগন ক্যাপিটাল ম্যানেজমেন্ট (এইচকে) লিমিটেড।

কোম্পানিটি আরো জানিয়েছে, বিনিয়োগ ব্যবস্থাপনা খাতে নিজেদের উপস্থিতি আরো শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই অধিগ্রহণ সম্পন্ন হলে গ্রুপটির আর্থিক সেবা খাতে বৈচিত্র্য বাড়বে এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট কার্যক্রমে কৌশলগত সুবিধা তৈরি হতে পারে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.