রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সর্বশেষ আপডেট:

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরবৃদ্ধি

পুঁজিবাজার প্রতিবেদক :

নির্বাচনকালীন সাধারণ ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দি প্রিমিয়ার ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.