

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলনের উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নীতিমালা, ব্যবস্থাপনা ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে একাডেমির অবস্থান তুলে ধরা হবে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা। তারা বইমেলা আয়োজন ঘিরে একাডেমির দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
#অমরএকুশেবইমেলা২০২৬
সংস্কৃতি, সাহিত্য ও অর্থনীতির বিশ্বস্ত সংবাদে দৈনিক পুঁজিবাজার
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত