বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

১৪৫ কোটি ডলার ঋণ কমেছে ৩ মাসে

অনলাইন ডেস্ক

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে উচ্চপ্রবাহসহ বিভিন্ন কারণে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফিরেছে। এর ফলে দেশের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতাও বেড়েছে। গত তিন মাসে দেশের বিদেশি ঋণের পরিমাণ প্রায় ১৪৫ কোটি ডলার কমে সেপ্টেম্বর শেষে ১১ হাজার ২১২ কোটি ডলারে নেমে এসেছে। এর তিন মাস আগে অর্থাৎ গত জুন শেষে যা ছিল ১১ হাজার ৩৫৭ কোটি ডলার।


বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমে হয়েছে এক হাজার ৯৫৮ কোটি ডলার। তিন মাস আগে যা ছিল এক হাজার ৯৮৩ কোটি ডলার। তবে সরকারি খাতে ঋণ বেড়ে সেপ্টেম্বর শেষে ৯ হাজার ২৫৪ কোটি ডলার হয়েছে। তিন মাস আগে যা ছিল ৯ হাজার ৩৭৪ কোটি ডলারে। উভয় ক্ষেত্রে এ সময়ে বেশি কমেছে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে গত ২২ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ২৪৩ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৬ দশমিক ২০ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছর তিন হাজার ৩৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল, আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ২৭ শতাংশ বেশি। 
উচ্চ রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে সোমবার ৩২ দশমিক ৭২ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ উঠেছে ২৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। এতে দীর্ঘদিন ধরে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। গত অর্থবছর রেকর্ড ৫৭০ কোটি ৪৫ লাখ ডলার বিদেশি দায় পরিশোধ হয়েছে। ডলার বাজারে স্বস্তির কারণে বিদেশি ঋণ পরিশোধের ধারা এখনও বজায় রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.