বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

স্বপ্নের নায়ক সালমান শাহ-র ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

সালমান শাহ

বিনোদন প্রতিবেদক:

আজ ৬ সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর চলে যাওয়ার দিন। ১৯৯৬ সালের এই দিনে অকাল প্রয়াণে স্তব্ধ হয়েছিল পুরো জাতি। আজ তার ২৯তম মৃত্যুবার্ষিকী। কোটি দর্শকের হৃদয়ে তিনি এখনও অম্লান ভালোবাসা, শোক আর ভক্তির প্রতীক হয়ে আছেন।

সালমান শাহর আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে (১৯৯৩-১৯৯৬) অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’সহ একের পর এক হিট সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে নতুন যুগের সূচনা করেছিলেন তিনি।

সালমান শাহ

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে এটি আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো রহস্য রয়ে গেছে। দীর্ঘ সময় ধরে এ নিয়ে বিতর্ক, তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সালমান শাহর অকাল মৃত্যু বাংলা সিনেমার অগ্রযাত্রায় বিশাল শূন্যতা সৃষ্টি করেছিল। কিন্তু তার জনপ্রিয়তা আজও কমেনি। ইউটিউব থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিনেমা, স্টাইল ও অভিনয় নিয়ে আলোচনার শেষ নেই।

তার চলে যাওয়ার দিনে ভক্ত-শুভানুধ্যায়ীরা স্মরণ করছেন এই মহান নায়ককে গভীর শ্রদ্ধায়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.