বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সার বিক্রিতে কারসাজি করায় দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

বিশেষ প্রতিনিধি : সার বিক্রিতে কারসাজি করায় দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম।
সূত্র জানায়, মজুদের বেশি সার সংরক্ষণ ও উত্তোলন ভাউচারের তথ্যের সঙ্গে মজুদ ও বিক্রি ভাউচারের মিল না থাকায় পবা উপজেলার বায়ার বাজারের বিসিআইসি সার ডিলার নাহার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও জার্মান আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

পবা উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, এই দুই ডিলার সরকারি গুদাম থেকে যে পরিমাণ সার উত্তোলন করেন কিন্তু ডিলারের গুদামে তার চেয়ে অনেক বেশি পরিমাণ সার পাওয়া গেছে। আবার যে পরিমাণ বিক্রি করেছেন বলে ভাউচার দিয়েছেন তার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সেই তথ্যের মিল পাওয়া যায়নি। এই দুই সার ডিলার কালো বাজার থেকে সার কিনে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন এই অভিযোগ প্রমাণিত হয়। আবার ক্রেতার নামে বিক্রি ভাউচার কেটে রাখলেও বাস্তবে সেই ক্রেতার কাছে কোন সারই বিক্রি করা হয়নি। অনিয়ম করার অপরাধে দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারি রাজস্ব তহবিলে জমা দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.