বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬

কারখানা বন্ধ থাকায় জেড ক্যাটাগরিতে গেল রহিমা ফুড

পুঁজিবাজার প্রতিবেদক


পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

আজ সোমবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, উৎপাদন বন্ধ থাকার কারণে রহিমা ফুড কর্পোরেশনকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সোমবার (২ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনা অনুযায়ী,কোম্পানিটি টানা ন্যূনতম ছয় মাস উৎপাদন বা কার্যক্রমে না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মার্জিন বিধিমালা, ২০২৫-এর ১১(৮) ধারা অনুযায়ী রবিবার থেকে রহিমা ফুড কর্পোরেশনের শেয়ার ক্রয়ের জন্য কোনো ঋণ সুবিধা প্রদান থেকে বিরত থাকতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনো কোম্পানি দীর্ঘদিন উৎপাদনে না থাকলে তাকে ‘জেড’ শ্রেণিতে নামিয়ে আনা পুঁজিবাজারের স্বচ্ছতা বজায় রাখার অংশ। এতে বিনিয়োগকারীরা কোম্পানির প্রকৃত অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পান এবং ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.