
নিজস্ব প্রতিবেদক : আজ ০৩-০৭-২০২৬ তারিখে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে উম্মেস সাহিত্য আসর -২০২৬ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসাইন কবি সাহিত্যিক ও সংগঠক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ কামরুজ্জামান অধ্যাপক ইউনিভার্সিটি অব প্রফেশনাল ও স্বতন্ত্র পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমজাদ হোসেন খান ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউমান এইড বাংলাদেশ, মোঃ সোয়েব মজুমদার মিডিয়া ব্যক্তিত্ব , আবুল বাশার চেয়ারম্যান মানবতার দেয়াল ফাউন্ডেশন , প্রফেসর মাহাবুব উল আলম, মর্জিনা বেগম অধ্যাপক মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, রাব্বানী সরকার কবি ও সাহিত্যিক , সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বির ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজ আহমদ স্বপন প্রতিষ্ঠাতা সভাপতি উম্মেস সাহিত্য আসর।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত