
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহান মুক্তিযুদ্ধে শহিদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ শহিদ ও গণহত্যার শিকার হলেও স্বাধীনতার এত বছর পরও তাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী গবেষণাভিত্তিক একটি নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় এবং একটি বিস্তারিত ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার ব্যক্তি ও মুক্তিযুদ্ধে শহিদদের একটি গ্রহণযোগ্য ও নির্ভুল তালিকা প্রণয়ন সম্ভব হবে। একই সঙ্গে তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত