বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

মিত্রোভিচের হ্যাটট্রিকে আল হিলালের জয়, কিন্তু আলোচনায় নেইমারের নতুন ইনজুরি

এএফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেঘালের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে শুভ সূচনা করেছে আল হিলাল। ম্যাচে আলেকজান্ডার মিত্রোভিচের হ্যাটট্রিক দলের জয় নিশ্চিত করলেও সবার নজর কাড়ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, তবে তাঁর ফুটবল নৈপুণ্যের জন্য নয়—তাঁর ইনজুরি নিয়ে।

দীর্ঘ এক বছরের ইনজুরির লড়াই শেষে মাঠে ফেরা নেইমার দ্বিতীয় ম্যাচেই আবারো চোট পেয়েছেন। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমে মাত্র ৩০ মিনিট খেলেই তাঁকে মাঠ ছাড়তে হয়। ডান পায়ের পেছনের দিকে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন নেইমার, এবং কোচ বাধ্য হয়ে তাঁকে তুলে নেন।

মাঠে ফেরা এই ব্রাজিলিয়ান তারকা দুই ম্যাচ মিলিয়ে মোটে ৪২ মিনিট খেলতে পেরেছেন। ইনজুরির তীব্রতা এখনও জানা যায়নি, তবে ম্যাচের পর ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশ্যে নেইমার লিখেছেন, “আশা করি, এটা বড় কিছু নয়… চিকিৎসক আগেই সতর্ক করেছিলেন, এক বছর পর মাঠে নেমে এমনটা হতেই পারে, তাই আমাকে আরও সতর্ক হতে হবে।”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.