বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

ময়মনসিংহে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি সুমি : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা ফিশারির মোড় এলাকায় পুলিশের নিকট হতে মামলার এজাহারনামীয় আসামি ছিনিয়ে নেওয়া এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উক্ত ঘটনায় ২৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৪০/১৫০ জনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা নং-৪০, তারিখ-১৪/০১/২০২৬ খ্রি:, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭ পেনাল কোড-এ মামলা রুজু করা হয়েছে।
মামলা রুজুর পরপরই অভিযান পরিচালনা করে এজাহারনামীয় নিম্নবর্ণিত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়—
১। সাগর আলী (৬১), পিতা- মৃত সুমেদ আলী
২। একেএম রেজাউল করিম (৩৯), পিতা- সাগর আলী
৩। মোঃ নাজিম উদ্দিন (৩৭), পিতা- মজুর উদ্দিন
৪। মোঃ সুজন মিয়া (২৭), পিতা- মজুর উদ্দিন
৫। মোঃ খলিলুর রহমান (৪০), পিতা- মৃত মোহাম্মদ আলী
সর্বসাং- দিঘারকান্দা (ফিশারির মোড়), ২৫ নং ওয়ার্ড
৬। জয়নাল উদ্দিন (৫২), পিতা- মৃত জবেদ আলী মুন্সি, সাং- চর বড়বিলা
৭। মোঃ নাজিম উদ্দিন (৪২), পিতা- মৃত আঃ রাজ্জাক, সাং- দিঘারকান্দা (ফিশারির মোড়), ২৫ নং ওয়ার্ড
থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.