বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা

আন্তর্জাতিক রিপোর্ট

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর চীন কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে কার্গো পরিবহন সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব ও কাতারসহ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত করা হয়েছে। খবর জানিয়েছে আনাদালু এজেন্সি।

চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি কসকো শিপিং লাইনস জানায়, নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সব নতুন বুকিং অবিলম্বে বন্ধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বিশ্বের বড় তেল ট্যাঙ্কার অপারেটররা এই পদক্ষেপ নিয়েছে এমন সময়ে, যখন অন্যান্য আন্তর্জাতিক শিপিং কোম্পানি একই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

সোমবার ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল অনুমোদিত হবে না এবং চেষ্টা করলে লক্ষ্যবস্তু করা হবে।

কসকো বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত ও হরমুজ প্রণালীতে চলাচলে আরোপিত সীমাবদ্ধতার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় বাহরাইন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের নির্দিষ্ট বন্দরের জন্য নতুন বৈশ্বিক বুকিং গ্রহণ বন্ধ করা হবে। একই সঙ্গে এই অঞ্চলের পণ্য পরিবহনও সাময়িকভাবে স্থগিত থাকবে।

তবে কিছু আঞ্চলিক বন্দর এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে, কারণ সেগুলোতে যেতে হরমুজ প্রণালী পার হতে হয় না। কসকো জানিয়েছে, সৌদি আরবের জেদ্দা বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরাহ বন্দরে তাদের সেবা স্বাভাবিকভাবে চলবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.