
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক Tamim Iqbal। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রায় দুই মাস দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে বোর্ডের সর্বোচ্চ পদে দায়িত্ব পেলেন দেশের অন্যতম সফল এই ক্রিকেটার।
রোববার (৭ জুন) মিরপুরের Sher-e-Bangla National Cricket Stadium-এ অবস্থিত বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমে ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। পরে পরিচালকদের ভোটে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন।
সভাপতি পদে তামিম ইকবালই একমাত্র প্রার্থী হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এর মাধ্যমে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। একই সঙ্গে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
ক্যাটাগরি-১ (বিভাগীয় প্রতিনিধি)
ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি)
ক্যাটাগরি-৩
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন পর্ষদ আগামী দিনে দেশের ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করবে বলে প্রত্যাশা করছেন ক্রিকেটসংশ্লিষ্টরা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত