বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠীর জীবনচিত্র নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে ৯ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরীদের ভাষা, আচার-অনুষ্ঠান, নৃত্য-সংগীত, কারুশিল্প ও জীবনযাত্রা বহুকাল ধরে আমাদের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। সময়ের নানা পরিবর্তন, চ্যালেঞ্জ ও অভিযোজনের মধ্যেও এই জনগোষ্ঠী ধরে রেখেছে নিজস্ব স্বকীয়তা। তাদের এমনই বহুমাত্রিক জীবনচিত্র ফ্রেমবন্দি করেছেন তিন আলোকচিত্রী—মো. কাউছার হাবিব সোমেল, মোহা: আসহাবুল হক নান্নু ও মোহাম্মদ হারুন আর রশীদ।

এই আলোকচিত্রগুলো নিয়ে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী প্রদর্শনী। ‘মণিপুরী : এন এথনিক কমিউনিটি অব বাংলাদেশ’ শিরোনামের এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টাতে। এর আগে বিকাল ৪টায় কেন্দ্রের ৪০১ নম্বর মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আলোচনা।

উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতজন শংকর সাওজাল, আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভী ও আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন

প্রদর্শনীটি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারি ৪০২ নম্বর কক্ষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

চলমান একটি মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসেবে এই বিশেষ আয়োজন করা হয়েছে। মেন্টরশিপ কার্যক্রম পরিচালনা করছেন বিশিষ্ট প্রশিক্ষক ও আলোকচিত্রী কে এম জাহাঙ্গীর আলম এবং সার্বিক সমন্বয়ে রয়েছেন আলোকচিত্রী ও সংগঠক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.