
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি মূলধন সংগ্রহের জন্য ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। এ বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) সঙ্গে ৫ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতি শেয়ার ১৫ টাকা দরে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে।
জানা গেছে, শেয়ারগুলো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুকূলে ইস্যু করা হবে। এর মাধ্যমে ব্যাংকটি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে মূলধন ভিত্তি আরও শক্তিশালী করবে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত