বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

বাংলাদেশ-তুরস্ক ফুটবল সম্পর্ক আরও জোরদার হচ্ছে: আসিফ মাহমুদ

asif mahmud

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্তের সূচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “বাংলাদেশ ফুটবল এখন রূপান্তরের পথে এগোচ্ছে, যেখানে সম্ভাবনার নতুন দরজা উন্মুক্ত হচ্ছে।”

শুক্রবার (৪ জুলাই) তুরস্কের ইস্তানবুলে অবস্থিত তুর্কি ফুটবল ফেডারেশনের (টিএফএফ) প্রধান কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে অংশ নেন টিএফএফ সভাপতি ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলু।

উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। আসিফ মাহমুদ জানান, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা তুরস্কের দল ও খেলোয়াড়দের প্রতি আগ্রহী। ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন হলে তা কেবল খেলার গণ্ডিতেই নয়, বরং সাংস্কৃতিক বন্ধনেও ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, “প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির পাশাপাশি, ঘরোয়া ফুটবলের টেকসই কাঠামো গড়ে তোলায় সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।”

বৈঠকে তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি জানান, পরিস্থিতি অনুকূল থাকলে আগামি আগস্টেই তুরস্ক ও বাংলাদেশের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা যেতে পারে। পাশাপাশি তিনি কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং কারিগরি দিক থেকে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ আন্তর্জাতিক ইস্যুতে তুরস্কের ভূমিকা তুলে ধরে বলেন, “বিশ্ব রাজনীতিতে তুরস্কের মানবিক ও দৃঢ় অবস্থান আমাদের অনুপ্রাণিত করে। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে মুসলিম বিশ্বে দেশটি একটি বলিষ্ঠ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।”

বৈঠকের শেষপর্যায়ে তিনি ঢাকায় আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ইয়ুথ সামিট’-এ অংশগ্রহণের জন্য টিএফএফ সভাপতি ইব্রাহিম ওসমানওগলুকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.