বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ফেনীর শেষ আশ্রয় মৃত লোকটির কাপন -দাপনের প্রক্রিয়া শেষ হলো

ফেনী প্রতিনিধি: আজ ২৮-১২-২০২৫ ইং তারিখে ফেনীর বানানি পাড়া শেষ আশ্রয় ও বৃদ্ধাশ্রমে থাকা লোকটিকে আইনি সকল প্রক্রিয়া শেষ করে কাপন -দাপন সম্পন্ন করা হয়েছে।

উক্ত কাপন- দাপনে সহযোগিতা করেন ফেনীর মানব সেবা সংগঠনের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের পরিচালক জিয়াউর রহমান জিয়া , প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ মোস্তাফিজুল আজম মামুন, উপদেষ্টা জনাব মোহাম্মদ মনসুর, উপদেষ্টা জিয়াউর রহমান ভূঁইয়া।

উল্লেখ্য যে গত দুই বছর আগে ঢাকাতে একটি ফ্লাইওভারের নিচে এ অসহায় লোকটিকে পাওয়া গিয়েছে। গতকাল ফেনীর শেষ আশ্রয় লোকটি মৃত্যুবরণ করেন।

উক্ত সংগঠনটি সমাজে অবহেলিত ও অসহায় বিভিন্ন লোকদের থাকা – খাওয়া ও চিকিৎসার সুব্যবস্থা করে থাকে যা সমাজের বিত্তবানদের সহযোগিতায় চলে থাকে।

এক বক্তব্যে শেষ আশ্রয়ের পরিচালক জিয়াউর রহমান জিয়া বলেন সমাজে বিত্তবানদের সহযোগিতা পেলে আমরা এই মানব সেবার সংগঠনকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই সকলের সহযোগিতা আশা করি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.