
নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের জন্য ঘোষিত ২৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুন অনুষ্ঠিত ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের ২৭ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসাবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-এর মাধ্যমে পাঠানো হয়েছে। পাশাপাশি ৩ শতাংশ বোনাস শেয়ারও শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শেয়ারহোল্ডার লভ্যাংশ বা বোনাস শেয়ার সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হলে কোম্পানির শেয়ার বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রগতি ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী এফসিএস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি ২৯ জুন ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত