
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির সর্বশেষ ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো— পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড এবং সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। ব্যাংকটির দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্যের আলোকে এ রেটিং দেওয়া হয়েছে।
আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সাউথবাংলা ব্যাংকের ক্রেডিট রেটিংও নির্ধারণ করেছে ক্রিসল। ব্যাংকটির দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত