
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাস টার্মিনাল পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ , চার পাঁচ মাসের মধ্যে টার্মিনাল চালু করার আশ্বাস
পরিদর্শনকালে তিনি টার্মিনালের সার্বিক অবস্থা, যাত্রীসেবা, যানবাহন চলাচল ব্যবস্থা, যানজট নিরসন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি টার্মিনালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন ।
প্রতিমন্ত্রী বলেন,মূলত ঢাকা শহরের যানজটমুক্ত রাখতেই যাত্রাবাড়ী-সায়দাবাদ বাস টার্মিনালের কিছু অংশ ঢাকার কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের কাচপুরে স্থানান্তরের কাজ আগামী ৪,৫ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে। দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জনপথ বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৪ জুন বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ কাপুরের বাস টার্মিনালের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে এই কথা বলেন সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত