শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ডিএসইতে সাপ্তাহিক পিই রেশিও কমেছে ৬ শতাংশ ডিএসইতে সাপ্তাহিক দরপতনের শীর্ষে রহিমা ফুড ডিএসইতে সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরাইলের হামলার দাবি ইসরাইলকে ১৫ কোটি ডলারের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ইরানে সীমিত স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্পের আলোচনা ইরান ইস্যুতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী সমীপে একটি মানবিক সাহায্যের আবেদন ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা

সর্বশেষ আপডেট:

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরাইলের হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল—এমন দাবি উঠেছে। বাংলাদেশ সময় শনিবার (৭ মার্চ) ভোরে এই হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিমানবন্দরের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। কিছু ফুটেজে দেখা যায়, হামলার পরপরই বিমানবন্দর এলাকায় আগুনের বড় বড় গোলা সৃষ্টি হচ্ছে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তেহরানে ব্যাপক হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, ইরান সরকারের অবকাঠামো লক্ষ্য করে বিমানবাহিনীর মাধ্যমে এই হামলা পরিচালনা করা হচ্ছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.