
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড-এর একজন পরিচালক কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির পরিচালক হুমায়ন কবির পাটোয়ারি ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, হুমায়ন কবির পাটোয়ারি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে ঘোষিত ২ লাখ ৫০ হাজার শেয়ার কিনতে পারবেন।
বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪৮ দশমিক ৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৭০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩১ দশমিক ৩০ শতাংশ শেয়ার।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত