
পুঁজিবাজার প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। দিনশেষে কোম্পানিগুলোর মোট ৩৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। কোম্পানিটির ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা ফাইন ফুডসের ৪ কোটি ৮৫ লাখ টাকার এবং তৃতীয় অবস্থানে থাকা আইপিডিসি ফিন্যান্সের ৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো— এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ৮০ লাখ টাকা, লাভেলো আইসক্রিম ২ কোটি ৩০ লাখ টাকা, এপেক্স স্পিনিং ১ কোটি ৯১ লাখ টাকা, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৯০ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৯০ লাখ টাকা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ১ কোটি ৬৫ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৬০ লাখ টাকা এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত