
পুঁজিবাজার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারের লেনদেনে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আধিপত্য বিস্তার করেছে বীমা খাত। টপ গেইনার তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে ৬টিই বীমা খাতের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা বীমা কোম্পানিগুলো হলো— সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এবং অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এর মধ্যে সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ারদর ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে টপ গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বশেষ দাম দাঁড়ায় ৪৮ টাকা ৯০ পয়সা। দিনের লেনদেনে শেয়ারটি ৪৪ টাকা ৩০ পয়সা থেকে ৪৮ টাকা ৯০ পয়সার মধ্যে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে শেয়ারটির সর্বনিম্ন দাম ছিল ২১ টাকা ৪০ পয়সা এবং সর্বোচ্চ ৪৮ টাকা ৯০ পয়সা।
গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৩ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ০১ শতাংশ বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। দিন শেষে শেয়ারটির দাম দাঁড়ায় ৪১ টাকা ৮০ পয়সা। দিনের লেনদেনে শেয়ারটি ৩৮ টাকা ৭০ পয়সা থেকে ৪২ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। গত ৫২ সপ্তাহে এর সর্বনিম্ন দাম ছিল ২০ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ ৪২ টাকা ১০ পয়সা।
অন্যদিকে নিটল ইন্স্যুরেন্সের শেয়ারদর ২ টাকা ৪০ পয়সা বা ৭ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে উঠে আসে। দিন শেষে শেয়ারটির সর্বশেষ দাম ছিল ৩৬ টাকা ৭০ পয়সা। লেনদেনের সময় শেয়ারটি ৩৪ টাকা ৬০ পয়সা থেকে ৩৬ টাকা ৬০ পয়সার মধ্যে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে শেয়ারটির সর্বনিম্ন দাম ছিল ২২ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ ৩৭ টাকা ৯০ পয়সা।
এছাড়া বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫ দশমিক ৮২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৫ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত