
পুঁজিবাজার প্রতিবেদক :
বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ২৬ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩ দশমিক ৩৭ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ৯৫ শতাংশ।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যার শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৮ লাখ টাকা। এরপর রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (২১ কোটি ২৩ লাখ টাকা), ন্যাশনাল ফিড মিল লিমিটেড (২০ কোটি ৯৩ লাখ টাকা), বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (১৮ কোটি ৭৮ লাখ টাকা), রবি আজিয়াটা পিএলসি (১৭ কোটি ৫৭ লাখ টাকা), এনসিসি ব্যাংক পিএলসি (১৬ কোটি ৭২ লাখ টাকা) এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, যার শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৮ লাখ টাকা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত