
পুঁজিবাজার প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) কমেছে প্রায় ৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ১ পয়েন্ট। তবে সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৩ পয়েন্টে।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ৭৫ পয়েন্ট বা প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এটি বাজারের সামগ্রিক মূল্যায়নে পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত