শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সর্বশেষ আপডেট:

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

ডিএসইতে সাপ্তাহিক দরপতনের শীর্ষে রহিমা ফুড

পুঁজিবাজার প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৩ দশমিক ৯০ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১০৮ টাকা ৯০ পয়সা

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির শেয়ারদর ১৯ দশমিক ৮৬ শতাংশ কমে সপ্তাহ শেষে ১৯৬ টাকা ১০ পয়সাতে দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ–এর শেয়ারদর ১৭ দশমিক ৩৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২২৬ টাকা ৮০ পয়সা

এছাড়া দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— সোনারগাঁও টেক্সটাইল ১৭.৩০ শতাংশ, উসমানিয়া গ্লাস ১৫.১০ শতাংশ, সায়হাম টেক্সটাইল ১৪.৩৫ শতাংশ, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস ১৪.১৩ শতাংশ, আজিজ পাইপস ১৩.৯৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালস ১৩.০০ শতাংশ এবং অ্যাপেক্স স্পিনিং–এর শেয়ারদর ১২.৮৩ শতাংশ কমেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.