
পুঁজিবাজার প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। দিনজুড়ে কোম্পানিটির ৫০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার বেক্সিমকো ফার্মার শেয়ার ৪ হাজার ৩৬৫ বার হাতবদল হয়েছে, যা দিনটির সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানির অবস্থান নিশ্চিত করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির ৪৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৫ লাখ টাকার।
এছাড়া শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে এপেক্স স্পিনিং (৩২ কোটি ৩৯ লাখ টাকা), আইটিসি (২৬ কোটি ৩৩ লাখ টাকা), সিমটেক্স ইন্ডাস্ট্রিজ (২৫ কোটি ৫৬ লাখ টাকা), ড্রাগন সোয়েটার (২৪ কোটি ১ লাখ টাকা), বেক্সিমকো (২২ কোটি ৯২ লাখ টাকা), আইপিডিসি ফিন্যান্স (২১ কোটি ৯২ লাখ টাকা) এবং সামিট অ্যালায়েন্স পোর্ট (১৮ কোটি ৮৯ লাখ টাকা)।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত