
সম্প্রতি মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত এশিয়ার ৩য় বৃহত্তম ওয়াটার পার্ক বাংলাদেশের একটুকরো থাইল্যান্ড খ্যাত মানাবে তে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সফল উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান।সভায় জুন-২০২৪ ক্লোজিংয়ে ১ম স্থান অর্জনকারী সংগঠন প্রধান জনাব মুহাম্মদ কামরুল ইসলাম, ২য় স্থান অর্জনকারী সংগঠন প্রধান জনাব মোঃ সাইফুল ইসলাম ও ৩য় অর্জনকারী সংগঠন প্রধান জনাব সৈয়দ মাসকুরুল হককে প্রধান অতিথি পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠন প্রধান জনাব সৈয়দ মাসকুরুল হক।
সভায় প্রায় ৩০ জন সফল সিনিয়র উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত