বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

জাতীয় দলের কোচ থাকছেন সালাউদ্দিন

সালাউদ্দিন

পুঁজিবাজার প্রতিবেদক

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে পদত্যাগপত্র দিয়েছিল। আমরা কথা বলেছি, সে থাকছে জাতীয় দলের সঙ্গে।’ 

জাতীয় দলে কাজের অনুকূল পরিবেশ নেই অজুহাতে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন সালাউদ্দিন। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। পরে লিখিত পদত্যাগপত্র দিতে এলে তা কেউ গ্রহণ করেননি । যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুবাই থেকে মিডিয়াকে জানিয়েছিলেন, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হবে। বিসিবি সেদিন সন্ধ্যায় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, সালাউদ্দিনের পদত্যাগপত্র বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী পেয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের সঙ্গে শেষ সিরিজ তাঁর। 

তবে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, ‘সে (সালাউদ্দিন) তার ইচ্ছা প্রকাশ করেছে। এ ব্যাপারে পরবর্তী মন্তব্যের আগে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করে নেব।’ 

সে আলোচনা হয়ে গেছে বলে জানান একজন পরিচালক। মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরের দিনই সহকারী কোচ পদত্যাগ করেন। জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিয়ে আশরাফুল সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেন সালাউদ্দিনকে। বিসিবি কর্মকর্তারাও সহকারী কোচের মান ভাঙানোর উদ্যোগ নেন। গতকাল ঢাকা টেস্টের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সহকারী কোচ সালাউদ্দিনের। এতে বোঝা যাচ্ছে তাঁকে রেখে দিতে চেষ্টা করবেন তিনি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.