
বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাইফুল নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব জানান,গত (২৪ মে) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন মো. জসিম উদ্দিনের মেয়ে রিকু আকতার নামে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হোন। এই ঘটনায় (২৯ মে) সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষিতার পরিবার যার মামলা নং-০৬, তারিখ-৩০ মে ২০২৬খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০২৫) অধ্যাদেশ এর ৯(৩)।
এবিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া এ.আর.এম মোজাফফর হোসেন জানান, (১০ জুন) বুধবার রাত আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছেন র্যাব। আসামি মো. সাইফুল(২৭),রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন ধলিয়া পাড়া গ্রামের মো. ছাবের এর পুত্র।তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত